বিএনপির পূর্বঘোষিত গণমিছিলে লাখো নেতাকর্মী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির পূর্বঘোষিত গণমিছিলে লাখো নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ

 

বিএনপির পূর্বঘোষিত গণমিছিলে লাখো নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার(৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় গণমিছিল শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। পড়ে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই জুমআর নামাজ আদায় করেন।

দুপুর ২ টার দিকে সরেজমিনে দেখা যায় ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত রাস্তার দুই পাশে নেতাকর্মীরা সারিবদ্ধ ভাবে গণমিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও বিভিন্ন অলি-গলিতেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ