বিএনপির প্রতিবাদ বিক্ষোভে এসে আমান অসুস্থ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির প্রতিবাদ বিক্ষোভে এসে আমান অসুস্থ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

বুধবার বিকেল ৪টায় রায়ের প্রতিবাদে নয়াপল্টন থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিলটি শুরু করে বিএনপি নেতাকর্কমীরা। মিছিলটি নাইটেঙ্গেল-ফকিরাপুল মোড় ঘুরে এসে বিকেল ৪টা ৫০ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে আসলে আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে পড়ে যান।

একপর্যায়ে দলীয় নেতাকর্মীরা তাকে কোলে নিয়ে একটি প্রাইভেটকার যোগে হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলে থাকা যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন বলেন, তীব্র গরমে তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেয়া হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ