বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ‘জাতীয় উদযাপন কমিটি’ গঠন করেছে বিএনপি।

সোমবার (১৮ আগস্ট) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

কমিটির সদস্য সচিব হচ্ছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সদস্যরা হলেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবলু, মাহবুবে রহমান শামীম, শহিদ শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম ও শামা ওবায়েদ।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ