বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশের নতুন সমন্বয়ক ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশের নতুন সমন্বয়ক ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ণ

 

বিএনপির রংপুর ও বরিশালে সাংগঠনিক বিভাগীয় সমাবেশের সমন্বয়কের দায়িত্ব পালনের পর এবার দলের ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সমাবেশের কার্যক্রম এগিয়ে নিতে সোমবার সরেজমিনে যান ডা. জাহিদ হোসেন। বিভাগীয় গণসমাবেশের জন্য শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ পরিদর্শন করেছেন তিনি। এসময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ স্থানীয় নেতাকর্মীরা ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ