বিএনপির বিশেষ সংবাদ সম্মেলন স্থগিতকরা হয়েছে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির বিশেষ সংবাদ সম্মেলন স্থগিতকরা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১২:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১২:৫৮ পূর্বাহ্ণ

 

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বিএনপির যে বিশেষ সংবাদ সম্মেলন করার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় হোটেল লেকশোরের বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনের পরবর্তী দিনক্ষণ জানানো হবে।

এদিকে বুধবার দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বিকেল ৪টায় দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে গাড়ি করে তুলে নিয়ে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরে বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও বিএনপি নেতা আব্দুস সালামসহ প্রায় ৩৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ