বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমেন তারেক রহমানের কাছে "খোলা চিঠি " - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমেন তারেক রহমানের কাছে “খোলা চিঠি “

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ২:০২ পূর্বাহ্ণ

 

বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি —–
মনসুর আহমেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান , জন ও গন মানুষের প্রান প্রিয় নেতা জনাব তারেক রহমান — আস্ সালামু আলাইকুম ওয়া রহমতউল্লাহি ওয়াবারকাতুহু।

আমি মনসুর আহমেদ , জেলা ফেনী “র একজন অধিবাসী । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুমহান বাংলাদেশী জাতীয়তাদের আদর্শিক সমর্থক । সেই ১৯৭৭ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ঐক্য ফ্রন্ট থেকে আজ অবধি বি এন পির একজন আদর্শিক কর্মি হিসাবে সম্পৃক্ত আছি।
দীর্ঘ পনর বছরের অধীক সময় ধরে আওয়ামী মাফিয়ার জগদল পাথরে চাপিয়ে রাখা গনতন্ত্র ও রাজনৈতিক অধীকার বঞ্চিত করে সেই একদলিয় বাকশালীর রোশানল থেকে মুক্তি দানের জন্য মহান রাব্বুল আল্ আমিনের দরবারে শোকরিয়া আদায় করছি।
শোকরিয়া আদায়ের পাশাপাশি হৃদয়ে গভীর থেকে শ্রদ্ধাভরে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে , আপনার সুযোগ্য নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী দানবী শেখ হাসিনার সকল সড়যন্ত্রকে নস্যাৎ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বি এন পি কে আজো সুসংগঠিত রেখেছেন।
মাননীয় , ভারপ্রাপ্ত চেয়ারম্যান ।
সল্প সময়ের মাঝে আমার ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে হৃদয়ের গভীরে অসহনিয় জাতনা নিয়ে আপনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি । আশা করি আপনি আপনার মেধা ও প্রজ্ঞা দিয়ে বিষয় গুলো দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নিবেন।

নিম্নে সংক্ষেপে তুলে ধরলাম —–
ভয়ংকর লেডি হিটলারের পতনের পরদিন থেক আমরা আমাদের দল ও দলিয় কর্মকান্ড থেকে সরে গিয়ে ভিন্ন জগতে প্রতিযোগিতা মূলক কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়েছি । যাহা খুবেই ন্যক্কারজনক ও নিন্দনীয়।

বিগত পনর বছর ধরে আমরা ঘর বাড়ি ছাড়া অবস্তায় যাযাবরের জীবন কাটিয়েছি। বাজারের চায়ের দোকানে গিয়ে মনের আনন্দে এক কাপ চা পান করতে পারিনি। অনেক নিকটতম স্বজনবর্গের নামাজে জানাযাও আদায় করতে পারিন। অথচ ফ্যাসিস্ট হাসিনা ও তার দলিয় ফ্যাসিস্টবাদের পতনের মাত্র দুই দিনের মাথায় কি ভাবে এবং কোন আঁতাতের ফলে খুনী হাসিনার ছাত্রলীগ , যুবলিগ সহ চিহ্নিত আওয়ামী মাফিয়া চক্রের লোকবল তথা মেম্বার – চেয়ারম্যান , দলিয় ক্যাডার গং প্রকাশ্যে হাঠ বাজারে অবস্থান করে চলেছে !!!
ছাগলনাইয়া উপজেলার আওয়ামী ক্যাডার , স্মাগলার , চিহ্নিত খুনী গং কি করে প্রকাশ্যে স্ব স্ব এরিয়ায় অবস্থান করছে এবং ঘোরাঘুরি করছে ?
নিশান ব্রিকফিল্ড এর মালিক আওয়ামী ডন মিজানুর রহমান ও তার সন্ত্রাসী গ্যাং বিগত পনর বছর ছিল আওয়ামী কর্মকান্ডের অন্যতম অর্থ যোগানদাতা। যার থেকে কোঠি টাকা হাতিয়ে নেয়ার কারনে আজ তারা প্রকাশ্যে ঘুরা ঘুরি করছে !!! কারা এই অপকর্মের হোতা ?
ছাগলনাইয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী মাফিয়ার অন্যতম ডন সোহেল চৌধুরীর আপন ভায়রা ভাই স্বর্ন ব্যাবসায়ী মোহাম্মদ মুছার অত্যাচারে অতিষ্ঠ ছিলাম আমরা। আজ কি করে দিবালোকে আজো ব্যবসা চালিয়ে যাচ্ছে !!!! শোনা যাচ্ছে প্রায় এক কোঠি টাকা লেনদেনের বিষয় ।

পরশুরাম উপজেলার ভয়ানক ত্রাস শৃষ্ঠিকারী নিজাম উদ্দিন সাজেল- অবৈধ সরকারের অবৈধ পৌর মেয়র (আলাউদ্দিন নাসিমের অবৈধ এমপি আপন চাচাত ভাই ) এবং তার সকল সন্ত্রাসী গ্যাং এর লোকবল কি করে স্ব স্ব অবস্থানে বহাল থাকে ?
কথিত আছে যে , পরশুরাম যে বি এন পির কমিটি রয়েছে তা হচ্ছে শতভাগ বাংলাদেশ আওয়ামী জাতীয়তাবাদী দল। কারন পরশুরামে আওয়ামীলীগ ও বি এন পি এক সুতার মালা।
দাগনভুঁইয়া ও সোনাগাজী তে একই অবস্থা। প্রায় ৫০ – ৬০%%
জেনারেল মাসুদ উদ্দিন নিয়ন্ত্রিত – –
ফেনী সদর —
ফেনী পৌর মেয়র ও আওয়ামী গড ফাদার নিজাম উদ্দিন এমপির দোষর ও আওয়ামীলীগের নেতা – স্টার লাইন ট্রান্সপোর্ট ও স্ট্রার লাইন গ্রুপ অব ইন্ডাস্ট্রীর চেয়ারম্যান হাজী আলাউদ্দিনের বাস ডিপু এবং বিভিন্ন প্রতিষ্ঠান পাহারা নিয়োজিত রয়েছেন ফেনী শহরের অসংখ্য বি এন পি – ছাত্রদল – যুব দলের নেতাকর্মী!!!!
উল্লেখ্য যে ফেনী জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক অবৈধ এমপি নিজাম হাজারীর বিশ্বস্থ ক্যাশিয়ার কেবী জাহাংগির আলম ফেনী গ্রান্ড সুলতান কমিউনিটি সেন্টার সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকান্ড খবেই নিরাপদে চালিয়ে যাচ্ছেন !!!!
এ সব অনিয়মের উপঢৌকন কোঠি কোঠি টাকার লেনদেন রয়েছে বলে প্রতিয়মান ।
হাজী আলাউদ্দিনের মাধ্যমে বিগত সাত আট বছর আওয়ামীলীগের এমপি প্রতি মাসে বি এন পির অনেক নেতার নিকট মাসিক পেকেট প্রদান করতেন। যাহা আকাশ বাতাসের মতই সত্য ।
মান্যবর চেয়ারম্যান , দয়া করে আপনার সময় সুযোগ মত আপনার বিশ্বস্ত সুত্রের মাধ্যমে খবরা খবর নায়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য বিনীত আবেদনটি রাখলাম।
উল্লেখ্য যে , ফেনী জেলা সকল রাজপথে জামায়েতী ইসলামীর নেতা কর্মী বৃন্দ সেই ৬ই অগাস্ট থেকে আজ অবধি সকাল সন্ধ্যা বিভিন কৌশলে অবস্থান কর তাদের রাজনৈতিক , সাংগঠনিক কর্মকাণ্ড খুবেই সুচরু ভাবে করে চলেছে। আর আমরা কি করছি ??
ধন্যবাদ ।
বিনীত
মনসুর আহমেদ
ফেনী জেলাবাসীর পক্ষে ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ