বিএনপির মনোনয়ন না পাওয়া বাংলাদেশপন্থি নেতাদের এনসিপিতে স্বাগতম: হাসনাত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মনোনয়ন না পাওয়া বাংলাদেশপন্থি নেতাদের এনসিপিতে স্বাগতম: হাসনাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা বিএনপির মনোনয়ন পাননি, কিন্তু বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন, তারা যদি নতুন বাংলাদেশ গড়তে চান, তাদের এনসিপিতে স্বাগতম। এনসিপি কোনও জোটনির্ভর দল নয়। আমরা আসন বণ্টনের রাজনীতি নয়, রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করি। বিএনপি-জামায়াত শেষ পর্যন্ত এনসিপির অবস্থানেই এসে দাঁড়াতে বাধ্য হবে।’

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গে হাসনাত বলেন, ‘অস্ত্র, চাঁদাবাজির রাজনীতি মানুষ আর চায় না। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ আর বুলেটের বিরুদ্ধে। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়ে গেছে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে প্রভাবশালী করেছে, তাদের বিচার একদিন হবেই।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, কমিটিতে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা, সিনিয়র সিটিজেন, সমাজের কল্যাণে কাজ করাদের নিয়ে কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, ‘আমাদের আহত শহীদ ভাইয়েরা চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। নতুন বাংলাদেশ গড়তে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।’

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, ‘আপনারা নিজেদের প্রস্তুত করুন, নতুন মানুষদেরকে নিয়ে আসুন, এনসিপির কর্মী বলে পরিচয় দিন।’

সভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, কেন্দ্রীয় সদস্য জুবাইরুল হাসান আরিফ, এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়কারী হাসান আলী, উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সেগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়সহ আরও অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ