বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের শুক্রবার ও শনিবার সাক্ষাৎকার নেবে বিএনপি।

গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিকাল ৩টায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এতে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রিজভী জানান, শুক্রবারে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। আর শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিভাগভিত্তিক তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলোর যেসব প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন, তাদেরই নির্ধারিত দিনে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সংক্ষিপ্ত এ প্রক্রিয়ার মধ্য দিয়েই সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ