বিএনপির মহাসমাবেশ শুরু(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মহাসমাবেশ শুরু(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগে আজ শনিবার দুপুর পৌনে একটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

এই মহাসমাবেশের মধ্য দিয়ে সরকারবিরোধী চূড়ান্ত ধাপের আন্দোলনে নামলো বিএনপি। এখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ