বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলমগীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী দল-বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গ্রেফতার হওয়ায় ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া সেলের সদস্য মওদুদ হোসেন আলমগীর।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে আটকের অভিযোগ করে বিএনপি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের একটি দল তাকে আটক করেছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মো. মোরশেদ হাসান খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ