বিএনপির মিডিয়া সেলের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির মিডিয়া সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপি মহাসচিব চলমান আন্দোলনে রাজপথের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য মিডিয়া সেলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে বিচারালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার ও বিএনপিকে নিশ্চিহ্ন করাই সরকারের টার্গেট।
তিনি উদাহরণ হিসেবে বলেন, সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন কানাডার একটি আদালত। অথচ সরকারের প্ররোচনায় অনেক গণমাধ্যম সেটা যাচাই না করে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন পরিস্থিতিকে সামনে রেখে বিএনপির মিডিয়া সেলকে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দেন মির্জা ফখরুল।
সদস্যদের আলোচনার পর মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে সেলের তৎপরতা বিস্তারিতভাবে তুলে ধরেন।
এ সময় মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য শাম্মি আক্তার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ব্যারিস্টার রুমিন ফারহানা, কাদের গনি চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান এবং সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ