বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আগামীকাল রাজশাহীতে আলোচনা সভা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আগামীকাল রাজশাহীতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসাবে আগামীকাল রাজশাহীতে ‘জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ-নিরপেক্ষ নির্বাচন-উত্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আগামীকাল সকাল ১০টায় রাজশাহী নগরীর হোটেল এক্স (সাবেক ইন্ডেক্স প্লাজা)-এর হলরুমে এ আলোচনা অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এ আলোচনায় রাজশাহীর সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেবেন। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। এত প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট রাজনীতিবিদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ