বিএনপির মুখে সন্ত্রাসের বুলি, ভূতের মুখে রাম রাম: কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ

বিএনপির মুখে সন্ত্রাসের বুলি, ভূতের মুখে রাম রাম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বিএনপিকে ভূত বলে সম্বোধন করেছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলে। দুর্নীতিবাজদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।
কাদের বলেন, শহীদ মিনারে বিএনপি প্রথম রক্ত ঝরিয়েছে। শহীদ মিনারে যারা রক্ত ঝরিয়েছে, যারা এদেশে আগুন সন্ত্রাসের জন্ম দিয়েছে, তারা আজ সন্ত্রাসের কথা বলে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এই আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে।
জনতার আওয়াজ/আ আ