বিএনপির রাজনীতি এখন কোন পথে? - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির রাজনীতি এখন কোন পথে?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৫, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৫, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্তত দুই বছর আগে থেকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল বিএনপি। নির্বাচনের গত বছরের শেষের দিকে সংসদ থেকে পদত্যাগ করে এক দফার আন্দোলন শুরু করে দলটি। কিন্তু অক্টোবরের শেষদিকে মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় সরকারের ধরপাকড়ের মধ্যে টানা হরতাল অবরোধ করেও সফল হয়নি বিএনপি। আন্দোলন ব্যর্থ হওয়ার পেছনের কারণগুলো খুঁজতে গিয়ে দলটির নেতারা বেশ কয়েকটি বিষয় চিহ্নিত করেছেন। এর মধ্যে অন্যতম হলো ছাত্র ও শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ত না করতে পারা।

ছাত্র শ্রমিক না আসায় ব্যর্থ আন্দোলনছাত্র শ্রমিক না আসায় ব্যর্থ আন্দোলন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন করেছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। সে আন্দোলনের প্রধান শরিক বিএনপি রাজপথে সেভাবে জোরদার আন্দোলন করতে পারেনি বলে অভিযোগ করেছেন অপরাপর রাজনৈতিক দলগুলোর নেতারা। এ অভিযোগের পাশাপাশি দলের পক্ষ থেকে ওঠা অভিযোগগুলো তদন্ত করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কেন্দ্রে প্রতিবেদন দিতে বলা হয়েছিল বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে ব্যর্থদের বাদ দিয়ে যোগ্যদের দিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ