বিএনপির শোক র‌্যালিতে নেতাকর্মীদের ঢল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির শোক র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ

 

নেতাকর্মীদেরকে হত্যা ও হামলার প্রতিবাদে শোক র‌্যালি আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালিটি অনুষ্ঠিত হবে।

সরেজমিনে দেখা গেছে, দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল কালো পতাকা ব্যাজ নিয়ে জমায়েত হওয়া শুরু করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্লোগানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাছে তারা। মিছিল থেকে বিএনপির চেয়ারপার্সনের মুক্তির দাবি জানানো হয়েছে।

শোক র‌্যালিতে বিএনপির মহাসচিব ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। বিএনপির শোক র‌্যালিকে ঘিরে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ