বিএনপির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ

নিউজডেস্ক
বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। শনিবার (১৫ জুলাই) দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।
অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে রয়েছেন ছয়জন।
জনতার আওয়াজ/আ আ