বিএনপি’র সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয় : কাদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি’র সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয় : কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ

 

বিএনপি’র সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এখন সরকার পতনই তাদের (বিএনপির) লক্ষ্য। আমরা মনে করি তারা দেশের জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা।

আজ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার পতন মানে ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ, আবারো হাওয়া ভবন, আবারো ধ্বংসলীলা, আবারো তাদের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।’

জাতীয় কবি নজরুল ইসলামের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, যৌবনের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ