বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীদের আটক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীদের আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ

 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালায়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দফতরের দায়িত্বে থাকা নেতা ও কর্মকর্তাদের গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় তাকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের করে আনে পুলিশ।

রিজভীসহ নেতাকর্মীদের গ্রেফতারের পর তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল এখনো নয়া পল্টনের মূল ফটকের সামনের ফুটপাতে বসে অবস্থান করছেন।

তবে কার্যালয়ের ভেতর থেকে বের হলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টা ৫০মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে অসুস্থ নেতাকর্মীদের বের করার সময় তাকে গ্রেফতার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ