বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফলে প্রস্তুতি সভা আজ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফলে প্রস্তুতি সভা আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ২:৫০ অপরাহ্ণ

 

২০ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিভাগীয় সমাবেশ সফল করতে বুধবার (১৯ অক্টোবর) প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। নগরীর হোটেল গার্ডেন ইন এ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এতে সিলেট মহানগর, সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হাসান জীবন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ