বিএনপির স্থায়ী কমিটির বৈঠক : বুধবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক : বুধবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ১:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ১:০৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ১২টার দিকে বৈঠকে বসবে বিএনপি।

সেই বৈঠকের আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি রাত ৮টা ৩৫ মিনিটে শুরু হয়ে ১০টা ৪০ মিনিটে শেষ হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করেন।

বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ইস্যুতে নিজেদের আলোচ্যসূচি নির্ধারণ করে বিএনপি। এছাড়া, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও ডা: এ জেড এম জাহিদ হোসেন ভার্চুয়ালি যোগ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ