বিএনপির ৫ নেতাকে আটকের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ৫ নেতাকে আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ

 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ দলের ৫ নেতাকে ডিবি পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমদু টুকু।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আদাবরের একটি বাসা থেকে ডিবি পুলিশ তাদের আটক করে নিয়ে যায় বলে টুকু জানান।

টুকু বলেন, একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার জন্য এই ৫ নেতা ঢাকায় আসেন। শুক্রবার বিকেল ৫টায় আদাবরের একটি বাসা থেকে ডিবি পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

তিনি আরও জানান, আটককৃত অন্যরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট এবং জেলা বিএনপি নেতা চান্দু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ