বিএনপিসহ বিরোধীদের অবরোধ শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিসহ বিরোধীদের অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা ষষ্ঠ দফায় ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি শুরু হচ্ছে আজ। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। এদিকে একই কর্মসূচি পালন করবে জামায়াতসহ বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি, গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলো। সোমবার বিকালে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশের জনগণ, দলের নেতাকর্মী, সমমনা জোট ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী। উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশ পুলিশ প- করে দেয়ার পর সরকারের পদত্যাগের একদফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর সারা দেশে দু’দফায় তিনদিন হরতাল ও ৫ দফায় ১১দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ