বিএনপি কার্যালয় থেকে বের হওয়ার পর ১৫ নেতাকর্মী গ্রেপ্তার : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি কার্যালয় থেকে বের হওয়ার পর ১৫ নেতাকর্মী গ্রেপ্তার : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২০, ২০২৩ ২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২০, ২০২৩ ২:২৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলীয় কার্যালয় থেকে যে বের হয়েছে, তাকেই গ্রেপ্তার করা হয়েছে।’ এ পর্যন্ত ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে এই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে আছে।

তিনি আরও বলেন, শনিবার শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেনো নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এদের কোনো কাজ নেই। একজনকে তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দিলেও তো তাদের কিছু লাভ হয়।

দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশ থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে- এই খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে মির্জা আব্বাস ও গয়েশ্বর রায় কার্যালয়ে আসেন। তারা কেন্দ্রীয় কার্যালয়ে কিছু সময় অবস্থান করেন।

কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস আরও বলেন, এখনও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে।


 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ