বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৬, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৬, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
ঢাবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিক্ষোভটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে চলমান রয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে আনন্দ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিএনপি নেতাকর্মীরা।
নারী ও শিশু অধিকার পরিষদের সদস্য সচিব নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এ সময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দেন। মিছিলটি পলওয়েল ভবন হয়ে বিএনপি পার্টি অফিসের সামনে আসলে দলীয় কার্যালয় থেকে আরো নেতাকর্মী বের হয়ে স্লোগান দিতে থাকে।
উল্লেখ্য, সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা আছে। এই রিপোর্ট লেখার মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থমথমে পরিবেশ বিরাজ করছে।
জনতার আওয়াজ/আ আ