বিএনপি ক্ষমতায় আসলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: ড. খোন্দকার মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় আসলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: ড. খোন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, ইনশাল্লাহ।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে “কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে” এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কুমিল্লা তো বিভাগ করতেই হবে। প্রশাসনিক প্রয়োজনে করতে হবে, এবং কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লার জনগণ মেনে নেবে না।

ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সকলে কুমিল্লার নাগরিক। কুমিল্লাবাসী ইতোমধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে। কুমিল্লায় বিভাগ চাই। এই ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করার জন্য একটি শক্তিশালী প্রতিনিধি দল যাবে। সেই লক্ষ্যে আপনারা একটি কমিটি গঠন করুন। ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে।

তিনি আরও বলেন, এইসব প্রচেষ্টার পরেও যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, ইনশাল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন এনসিপি মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি এবিএম শাহজাহান, নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, বি-বাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীন সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ