বিএনপি গঠিত ‘স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির’ সিদ্ধান্ত সমূহ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি গঠিত ‘স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির’ সিদ্ধান্ত সমূহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
১। ২৬ মার্চ মঙ্গলবার ভোর ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
২। ২৬ মার্চ মঙ্গলবার সকাল ৭ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন।
৩। ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ঐদিনই মাজার প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠিত হবে।
৪। ২৭ মার্চ বুধবার বেলা ১১ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৫। ২৫ মার্চ সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
৬। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোষ্টার প্রকাশ ও বিভিন্ন দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
৭। সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে।
৮। অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।
বিএনপি গঠিত ‘স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির’ সিদ্ধান্ত সমূহ ঃ
সিদ্ধান্ত সমূহ ঃ

জনতার আওয়াজ/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ