বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট ঢালী তিন দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
পরিস্তান পরিবহনের বাসে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরি তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ২৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিস্তান পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
জনতার আওয়াজ/আ আ