বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুবাইতে দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুবাইতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডন্ট
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুবাইতে এক দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়‌। গতকাল ১৩মে সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্ট এর হলরুমে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সহ সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা হয়‌।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা বলেন, হাসিনার হিংসাত্মক রাজনীতির শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরিতাপের বিষয় হল বিএনপি এদেশের সর্ববৃহৎ এবং কুখ্যাত হাসিনার বিরুদ্ধে অগ্নিশিখাময় শক্তিশালী একটি রাজনৈতিক দল হওয়া সত্বেও নেত্রীর সুচিকিৎসা সহ মুক্তির বিষয়টি এখনো চুড়ান্ত করা সম্ভব হয়নি। যে কারনেই কর্মীরা আজ ক্ষুব্ধ ও হতাশ। দেশ-বিদেশে গ্রুপ উপগ্রুপ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে কিছু সংখ্যক লোভী মানুষ। দলকে রক্ষা করতে এসব লোভী ও দুর্নীতিবাজদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং তৃনমুলকে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে।আমাদের আদর্শিক মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা সহ গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে দেশ এবং বিদেশে লোভী লোকগুলোর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং তৃনমুল‌ নেতাকর্মীরা তা সঠিক ভাবে বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি।

বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনে জনজীবন আজ দুর্বিসহ হয়ে উঠেছে। দেশ কিংবা বিদেশ সব জায়গায় মানুষ আজ কুখ্যাত হাসিনার প্রতিহিংসার শিকার হচ্ছে। এই অবস্থায় ঐক্যবদ্ধ থেকেই ফ্যাসিবাদের ছোবল থেকে দেশ বাঁচাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নেতৃত্বে চলমান আন্দোলনের কোন বিকল্প নেই।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউএই বিএনপি নেতা যথাক্রমে – নাসিম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব দিদারুল আলম, এম. এনাম হোসেন, সিরাজুল ইসলাম, তছলিম, উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসেম মুরাদ, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন বকুল, দিদারুল আলম, আজিম উদ্দিন শাহ বাচ্চু, বখতিয়ার উদ্দিন, সাইফ তারেক, খোরশেদ তালুকদার, জহির উদ্দিন বাবর, মোহাম্মাদ ইসমাইল, মোহাম্মদ তাহের, আজাদ হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ