বিএনপি জাপা থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি জাপা থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সংসদীয় এলাকায় বিএনপি, জাতীয় পার্টি ও জাপাসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

মিনারকোট ৪নং ওয়ার্ডে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার। তিনি বক্তব্যে বলেন, “ইসলাম এসেছে বিজয়ের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থিদের বিজয় হবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদককারবারী ও চাঁদাবাজদের জনগণ প্রত্যাখ্যান করবে।”

সমাবেশে মিনারকোটের বিএনপি নেতা শিশু ভূইয়া, তুলাই শিমুল, হেফজু ভূইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জামায়াতের জেলা-উপজেলা নেতৃবৃন্দ। যোগদানের নেতারা জানান, জাতীয় রাজনীতির সংকটময় সময়ে সাধারণ মানুষ ন্যায়, মূল্যবোধ ও সুশাসনের রাজনীতির প্রতি আস্থা রেখে জামায়াতের দিকে ঝুঁকছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ