বিএনপি-জামায়াতের গণমিছিল: সতর্ক অবস্থানে পুলিশ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি-জামায়াতের গণমিছিল: সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:১৬ অপরাহ্ণ

 

বিএনপির গণমিছিলের সঙ্গে মিল রেখে রাজধানীতে গণমিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীও। এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বাহিনীটির তরফ থেকে জানানো হয়েছে, গণমিছিলের নামে কোনো অরাজকতা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

রাজধানীর কাকরাইল, বিজয়নগর, পল্টন, মৌচাক, বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের উপ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণ হলে কোনো সমস্যাই নেই। তবে কর্মসূচির নামে ভাঙচুর, অগ্নিসংযোগ বা রাস্তা অবরোধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘কর্মসূচীর নামে সড়কে কোনো বিশৃঙ্খলা করলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে, মামলাও হবে। বিএনপি রাজনৈতিক দল, তারা রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে করবে। যেমন অন্য রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। এতে কোনো আপত্তি নেই বা বাধা নেই।’

এই প্রসঙ্গে মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানি বলেন, ‘আমরা যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে তৎপর আছি। আইন ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ