বিএনপি-জামায়াত পুরাতন চেহারায় আবির্ভুত হয়েছে: সমীর চন্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি-জামায়াত পুরাতন চেহারায় আবির্ভুত হয়েছে: সমীর চন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, শনিবার রাজধানীর প্রবেশপথে অবরোধের নামে, শান্তিপূর্ণ সমাবেশের নাম দিয়ে বিএনপি-জামায়াতের পুরাতন চেহারা আবার নতুন করে আবির্ভাব হয়েছে। তারা বাসে আগুন দিয়েছে, বাসগুলোকে পুড়িয়ে দিয়েছে। যুবলীগের নেতার কব্জি কেটেছে। গাড়ি ভাঙচুর করছে, অগ্নি সন্ত্রাস করেছে।

রবিবার (৩০ জুলাই) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নগর দক্ষিণ শাখা কৃষক লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কৃষক লীগ।

নগর দক্ষিণ কৃষক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সালাম বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন সদস্যসচিব মতিন মাস্টার।

কৃষিবিদ সমীর চন্দ বলেন, বাংলার কৃষক সমাজ উন্নয়নের পক্ষে। বাংলাদেশের কৃষক সমাজ এ দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য চায় না। তারা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কৃষক নেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। বাংলাদেশ কৃষক লীগ সারা বাংলাদেশের কৃষকদের সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য রুখতে আজ থেকে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে।

সমাবেশে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ