বিএনপি-জামায়াত ভোট না দিয়ে পাশ করায় বিশ্বাসী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপি জামায়াত ভোট না দিয়ে পাশ করায় বিশ্বাসী বলেই জনগণকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলছে বলে মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়ায়-৪ আসনের আইনমন্ত্রী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশের মানুষ সকল ক্ষমতার উৎস। গণতান্ত্রিক ধারায় ভোটাধিকারের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। অথচ একটি কুচক্রি মহল নির্বাচন বর্জন করে জনগণকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে চেষ্টা করছে।
বিএনপি তাদের সময়ে নির্বাচন করতো ভোটার বিহীন ভোটে। বিএনপি-জামায়াত ভোট না দিয়ে পাশ করার সংঙ্কৃতি বিশ্বাস করে বলেই জনগণকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলছে।
তিনি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর খেলার মাঠে তার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগামী ০৭ জানুয়ারি দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিবে তারা দেশকে কতটা ভালোবাসে। পরে তিনি সকলের কাছে নৌকা প্রতীকে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক স্থানীয় গ্রামবাসী।
জনতার আওয়াজ/আ আ