বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে: ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৬, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৬, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ

 

বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে। নির্বাচনে হেরে যাবে যেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে।’

শনিবার (৬ মে) বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে আয়োজিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার বিদেশ সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আমরা একটি কথাই বলব, আমাদের বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এবারের যে সফর, সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।’

কাদের বলেন, ‘বিশ্ব সংকটের প্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং প্রভাব আমাদের জীবনে আজকে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই প্রেক্ষিতে এই সফরকে যদি কেউ বিবেচনা করে তাহলে আসলে এটি একটি ঐতিহাসিক সফর।’

বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি নির্বাচনে দলীয় সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ডের নেওয়া সিদ্ধান্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মেনে চলার আহ্বান জানান। একইসঙ্গে মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্টদেরও নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।

যৌথসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান সহ নগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমুহের সভাপতি সাধারণবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ