বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করবে – ওয়াহাব আকন্দ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ৯, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ৯, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির জৈষ্ঠ্য যুগ্ন আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছন, বিগত ১৭ বছর দলীয়করণ ও আত্মীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গন ধংস্ব করা হয়েছে। কোচিং থেকে শুরু করে ক্রীড়াঙ্গানের সব ধরনের কার্যক্রম ছিল স্থবির। আগামী দিনে বিএনপি জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করবে।
শুক্রবার (৮ই আগষ্ট) বিকালে ময়মনসিংহ নগরীর জামতলা বালুরমাঠে জিয়া ট্যালেন্ট হান্ট এর উদ্যোগে জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি শুধু রাজনীতি করে না, ক্রীড়াঙ্গনেও কাজ করে। এ কারণে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিএনপি কাজ করছে। রাষ্ট্র সংস্কারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেও ক্রীড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। তা বাস্তবায়ননে বিএনপি তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু সাঈদ ফরহানের সভাপতিত্বে ও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জিয়া ট্যালেন্ট হান্টের সদস্য সচিব আল মুজাহিদুল হক প্রিন্সের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ১নং সদস্য ও মহানগর বিএনপির অন্যতম যুগ্ন আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাকের হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি মাহবুবুর রহমান রানা, ময়মনসিংহ মহানগর যুবদলের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রাসু, বিএনপি নেতা মো. আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জিয়া ট্যালেন্ট হান্টের উদ্যোগে শহীদ ওয়াসিম সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন অঞ্চল থেকে ২০টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে গ্রুপ পর্যায়ে খেলা হবে বলে জানান জিয়া ট্যালেন্ট হান্টের আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু দাঊদ রায়হান।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গোহাইলকান্দি বয়েজ ক্লাব ও জামতলা টাইর্গাসের মাঝে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা ও ময়মনসিংহের শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
জনতার আওয়াজ/আ আ