বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত বিমানবন্দর থেকে গুলশান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকায় পৌঁছানোর পর তাকে পথে পথে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতাকর্মীরা। বিমানবন্দর এলাকা থেকে গুলশান পর্যন্ত—পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতিতে রয়েছে দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ মে) বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার সাইডে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ব্যানার, জাতীয় পতাকা, দলীয় পতাকা-ফেস্টুনসহ দিচ্ছেন স্লোগান। এছাড়াও চেয়ারপারসনকে অভিনন্দন জানানোর জন্য চলছে মোটরসাইকেলের শোডাউন। বিভিন্ন স্লোগানে মুখরিত বিমানবন্দর এলাকা।
ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেওয়া হয়েছে। শুধু পায়ে হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নেতাকর্মীরা যাতে সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেন, সে অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেউ যাতে সড়কে নামতে না পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন তিনি।
এছাড়াও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের চলছে ও-লেভেল পরীক্ষা। তাই, সব মিলিয়ে রাস্তার দুই পাশেই রয়েছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এছাড়াও সাধারণ জনগণের সুবিধার্থে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে সিএনজি ও মোটরসাইকেল চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
জনতার আওয়াজ/আ আ