বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির এক নেতাকে পিটিয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এ অভিযোগ করেছেন।
নিহতের নাম মোঃ আবদুর রশিদ। তিনি আদাবর থানার সাবেক যুবদল নেতা বর্তমান আদাবর থানা বিএনপির ৩০ নম্বর ওয়ার্ডের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন।
আমিনুল হক অভিযোগ করেন, হরতালের মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে আবদুর রশিদকে হত্যা করেছে।
জনতার আওয়াজ/আ আ