বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডন্ট
বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান বৈঠক করেছেন।
বুধবার, মে ৮, ২০২৪, বিকালে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। বেলা সোয়া ৩টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী বৈঠক চলে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ হাইকমিশন অফিসের দুজন রাজনৈতিক কর্মকর্তা এতে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ