বিএনপি নেতা আমানকে জামিন দেননি চেম্বার আদালত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা আমানকে জামিন দেননি চেম্বার আদালত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ

 

আদালত প্রতিবেদক

তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের ১৩ বছরের সাজা বিচারিক (নিম্ন) আদালতের পর হাইকোর্টও বহাল রেখেছেন। সাজা নিয়ে দায়ের করা জামিন আবেদন না মঞ্জুর করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

আমানুল্লাহ আমানের জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (১৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন। আদালতে আজ আমানুল্লাহ আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে বিচারিক (নিম্ন) আদালতের দেওয়া ১৩ বছরের সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন তার আইনজীবী। একই সঙ্গে তার জামিন আবেদনও করা হয় আপিলে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে নিশ্চিত করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তিনি জানান, তারই ধারাবাহিকতায় আজ আপিল বিভাগে চেম্বার জজ আদালতে সেটির শুনানি হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ