বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৫০ জনের বিচার শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৫০ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

 

নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫০ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। রোববার চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুলল্গাহ কায়সার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় ৫০ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর মধ্যে একজন আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করা হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর রাতে সীতাকুণ্ডের ঢালিপাড়া এলাকায় মোস্তফা সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়িতে আগুন দেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মামলায় ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর আসলাম চৌধুরীসহ ৫১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন এসআই মোহাম্মদ ইকবাল হোসেন।

এদিকে ৭ বছর ধরে কারাবন্দি আসলাম চৌধুরী। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলের আলোচিত ব্যক্তি মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে ‘সরকার উৎখাত করার ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ