বিএনপি নেতা-কর্মীরা গ্রাম্য শালিস দরবারেঅংশ নিবেন না-ভালুকায় মুর্শেদ আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা-কর্মীরা গ্রাম্য শালিস দরবারেঅংশ নিবেন না-ভালুকায় মুর্শেদ আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

 

ছবি : প্রতিনিধি
মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ¦ মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন,বিএনপি চাদাবাজ সন্ত্রাসীদের স্থান বিএনপিতে নেই। যারা এ সকল কাজে জড়িয়ে পড়বেন দল তাদের কাউকে ছাড় দেবে না। তিনি বলেন,৫আগষ্টের পর থেকে অনেকেই বিভিন্ন শালিস দরবার নিয়ে নিজ নিজ এলাকায় ব্যাস্ত হয়ে উঠছেন তাদেরকে পরিস্কার করে বলতে চাই বিএনপির কোন নেতা-কর্মীরা পাড়া মহল্লার গ্রাম্য শালিস দরবারে অংশ নিতে পারবে না। এটা প্রশাসনের কাজ। তাদের কাজ তারা করুক ওটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই।

দলের ত্যাগী কর্মীরা বিএনপির নেতৃৃত্ব দিবে উল্লেখ করে তিনি বলেন,ফ্যাসিষ্টের লোকজন আপনার চারপাশে রয়েছে তাদের থেকে সাবধান হোন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনে ৩১দফা নিয়ে পাড়া মহল্লায় আলোচনা করুন।ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে তারা যে উন্নয়ন করতে পারেনি তা আমরা করে দেখাব। মোর্শেদ আলম বলেন,তিনি বলেন,তারেক রহমানের বার্তা হচ্ছে জনগনের পাশে থাকুন জনগনকে পাশে রাখুন। দীর্ঘ বছর লড়াই সংগ্রাম ত্যাগ স্বীকার করে এসে খেন পথভ্রষ্ট হবেন না। দীর্ঘ সময় জনগনের ঘাড়ে থাকা ফ্যাসিষ্ট সরকার জনগনকে ভোট দিতে দেয় নাই।গনতন্ত্রসহ সব কিছু ধ্বংস করে গেছে।মানুষ তার স্বাভাবিক অধিকার টুকু পায় নাই। তা থেকে জাতিকে মুক্ত করতে কাজ করছে বিএনপি। জনগনের অধিকার প্রতিষ্টার লড়াই চলবেই। বিএনপির কোন নেতা-কর্মীরা শালিস দরবার করে দলের জন্য বদনাম করবেন না। জনগন ফুঁসে উঠে এমন কোন কাজে জড়াতে পারবেন না। কারো সম্পৃক্ততা পেলে সাথে সাথে ব্যাবস্থা নেয়া হবে। কোন চাঁজাবাদ,মামলাবাজ বিএনপিতে থাকতে পারবে না।

মুর্শেদ আলম গতকাল সোমবার সন্ধায় ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের ১নং পাড়াগাঁও ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ শহিদুল ইসলাম সরকার,যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু,যুগ্ম আহ্বায়ক ছারোয়ার জাহান এমরান,যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন,উপজেলা শ্রমিকদল সভাপতি সৌমিক হাসান সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ¦ শহিদুল ইসলাম বলেন,মুর্শেদ আলম একজন কাজ পাগল মানুষ। টেয়ার¤্রান থাকা অবস্থায় সেটি তিনি প্রমান করেছেন। তিনি এমপি হতে পারলে এলাকার অনেক উন্নয়ন হবে।আপনাদের সকল চাহিদা পুরন করা হবে। এলাকার উন্য়নে এমপি হওয়ার আগেই কাজ শুরু করে দেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ