বিএনপি নেতা চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার রাজশাহীর বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন সাতক্ষীরা আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন ৫ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জিয়ারুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. তামিম আহমেদ সোহাগ। আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. এসএম আকবর আলী ও এ্যাড. কামরুজ্জামান ভুট্টো।

সাতক্ষীরা জজ আদালতের পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, আসামী চাঁদ আগে গ্রেপ্তার থাকায় রবিাবার (২৩ জুলাই) তাকে শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেফতার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিলো। আজ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ, গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হবার পর ২৫ মে তারিখে সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। এই মামলায় আজ আবু সাইদ চাঁদকে রিমান্ডে নেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ