বিএনপি নেতা বুলুর উপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ

কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু এবং তার স্ত্রীর হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃবিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সিনিয়র রাজনীতিবীদ বরকত উল্লাহ বুলুসহ বিরোধী মতের নেতাকর্মীদের উপর নগ্ন হামলা পাকিস্তানী বাহিনীকেও হার মানিয়েছে। আমরা অভিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
জনতার আওয়াজ/আ আ