বিএনপি নেতা মজনুকে তুলে নেওয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা মজনুকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী রোববার রাতে জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। তবে মজনুকে কোথায় নেওয়া হয়েছে, তার সন্ধান দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রিজভী বলেন, ‘রাতের অন্ধকারে একজন নেতাকে তার বাড়ি থেকে তুলে নেওয়া গণতন্ত্রের ওপর আক্রমণ। সরকার দেশ-বিদেশে বিচ্ছিন্ন হয়ে এখন মরণ কামড় দিচ্ছে।’ অবিলম্বে রফিকুল আলম মজনুর সন্ধান দাবি করেন তিনি। তার কিছু হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়ী থাকবে বলে মন্তব্য করেন রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ