বিএনপি নেতা মিলন, আশফাক ও বাবুল আটক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা মিলন, আশফাক ও বাবুল আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১২:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১২:৪২ পূর্বাহ্ণ

 

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুক হক মিলন, ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক ও কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়।

এর আগে বুধবার বিকেল পৌনে ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। কার্যালয়ের ভেতরে ঢুকে কলাপসিবল গেট বন্ধ করে দেয় পুলিশ। সেসময় রুহুল কবির রিজভী, শিমুল বিশ্বাস, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নেতাকর্মীদের আটক করা হয়। পরে খায়রুল কবির খোকন, আমান উল্লাহ আমান ও আব্দুস সালামকেও আটক করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ