বিএনপি নেতা রবিনের মুক্তি দাবিতে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা রবিনের মুক্তি দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ সোমবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হয়ে বিজয়নগর মোড় ঘুরে ফকিরাপুল হয়ে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এ ছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিমসহ সিনিয়র নেতারা মিছিলে নেতৃত্ব দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মো. আব্দুস সালাম বলেন, সরকার যে দেউলিয়া হয়ে গেছে তার প্রমাণ প্রধানমন্ত্রীর একটি সেলফি। আওয়ামী লীগের নেতারা এটি ভাইরাল করে বুঝাতে চাচ্ছেন আমরা এখনও দেউলিয়া হইনি। আরে দেউলিয়া না হলে একটি ছবিকে কেনো পুঁজি করছেন? একটি সরকারের কতটুকু অধঃপতন হলে এই ছবি দিয়ে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে চায়। এ সেলফি ভোট ডাকাত ও গণতন্ত্র হরণকারী সরকারকে রক্ষা করতে পারবে না।

তিনি বলেন, সরকার আবারও পাতানো নির্বাচনের ছক তৈরি করছে। এবার আর ছয়-নয় বুঝিয়ে লাভ নেই। বিএনপির একটি কর্মী বেঁচে থাকাবস্থায় সরকারের এই নীল নকশা বাস্তবায়ন হতে দিবে না। গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। এই বন্দিশালা থেকে জাতিকে যারা মুক্তি দিতে যারা রাজপথে আছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হবেন। আর যারা গণতন্ত্র ও দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিবেন তারা নতুন প্রজন্মের কাছে রাজাকার হিসেবে চিহ্নিত হবেন। তাই সাবধান, এখনো সময় আছে জনগণের পাশে দাঁড়ান। গণতন্ত্রের পক্ষে অবস্থান নিন। নতুবা জাতি এই মীরজাফরদের ক্ষমা করবে না।

বিক্ষোভ মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, শ্যামপুর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম দিপু, সাবেক সভাপতি জাকির হোসেন, কদমতলী থানা নেতা খোরশেদ আলম খোকন, ডেমরা থানার সাবেক নেতা হাজি হজরত আলী, যাত্রাবাড়ী থানার হাজি আনোয়ার হোসেন সর্দার, খোরশেদ আলম খোকন, হাজি ইউসুফ আলী, সেলিম রাজা, আশরাফউদ্দিন খান, আবদুল লতিফ খান মিনু, জাহিদ হোসেন, আলমগীর খান লিপু, সাদরুল আলম শেখর, আব্দুল আজিজ, আলমগীর হোসেন, জামাল, হানিফসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ