বিএনপি পুরোনো ধারায় ক্ষমতায় আসতে চাইলে দুই বছরও টিকবে না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি পুরোনো ধারায় ক্ষমতায় আসতে চাইলে দুই বছরও টিকবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ছবি:প্রতিনিধি
বিএনপি যদি পুরোনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসতে চায় তাহলে দুই বছরও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

তিনি বলেন, বিএনপি যদি মনে করে পুরোনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসবে তাহলে আমি আগে বলেছিলাম ক্ষমতায় থাকবে তিন বছর, এখন বলছি ক্ষমতায় থাকবে দুই বছর। বিএনপি শুধু বিপুল ভোটে না, তিনশো আসনেও নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক, এই অবস্থায় তারা দুই বছরের বেশি সরকার চালাতে পারবে না।

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যুবদল নেতাকর্মীদের হাতে পাথর মেরে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় রাষ্ট্রযন্ত্রের ‘ভয়াবহ নিষ্ক্রিয়তা’র প্রতিবাদে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন মানুষ মার খেতে খেতে মার দেওয়া শিখে গেছে। আপনি যখন তাকে একটা বাজে কথা বলবেন, সে আপনাকে তিনটা বাজে কথা বলবে। আপনারা যদি সংসদে বসেও দেশবিরোধী আইন করেন তাহলে মানুষ তাদের জীবনের জানমালের কথা না ভেবে সংসদে গিয়েও আপনাদের পিটাবে। আপনারা তখন ইংরেজিতে যতই ‘মব’ বলেন, তখন তাদের ফিরাতে পারবেন না। সুতরাং আপনারা জনগণের রাজনীতিতে ফিরুন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, নতুন করে রাজনীতি শুরু করুন, তা হবে জুলাইয়ের রাজনীতি। ‘জুলাই ঘোষণা পত্র’-এর ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার হন। আপনারা ‘জুলাই ঘোষণা পত্র’, ‘জুলাই সংবিধান’-এর জন্য মাঠে নামুন। অন্যথায় আপনাদের অবস্থা মুসলিম লীগ ও আওয়ামী লীগের মতো হবে। মুসলিম লীগকে কেউ মারে নাই, রাজনৈতিক ভুলের জন্য নাই হয়ে গেছে। আর যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মাত্র ৫৪ বছর আগে, সেই দল সবকিছু নিয়ে পালিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ