বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আলোচনা সভায় তিনি একথা বলেন।

মঈন খান বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পর এসেও বলতে হয় এই আওয়ামী লীগ সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে। দীর্ঘ আঠারো বছর তারা স্বৈরাচারী শাসন করে যাচ্ছে। এই আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণ তাদেরকে প্রশ্ন করবে, তারা কেন দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা গঠন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে গনতন্ত্র হরণ করা হয়েছে। এটা দেশের মানুষ মেনে নিবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাকশালে বিশ্বাস করি না। আওয়ামী সরকারের উপর এদেশের মানুষের কোনো আস্থা নেই। এই সরকার মেগা প্রজেক্টের নাম দিয়ে মেগা দূর্নীতি করেছে। এই সরকার শুধু অর্থনীতিতে ব্যর্থ হয়নি তারা কূটনীতিতেও ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করার কারণে ব্রিকস্ এর সদস্য হতে পারেনি। তারা তাকে সদস্য হিসেবে নেয়নি। এটা আমাদের বাংলাদেশিদের জন্য লজ্জার বিষয়। লজ্জায় আামদের মাথা কাটা গিয়েছে। আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এরা সবাই বলছে এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমরা শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো।

জাতীয়তাবাদী প্রজন্ম ‘৭১ এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপ‌তি‌ত্বে সভায় আরো বক্তব‌্য রা‌খেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু নাসের মো. রতমাতুল্লাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ