বিএনপি মহাসচিবের কাছ থেকে সদস্য নবায়ন রশিদ নিলেন ফজলে এলাহি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মহাসচিবের কাছ থেকে সদস্য নবায়ন রশিদ নিলেন ফজলে এলাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দলের সদস্য নবায়ন রশিদ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে এই রশিদ বুঝে নেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

প্রায় আট বছর পর গত ২০ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করে বিএনপি। ওইদিন সন্ধ্যায় রাজধানীর শুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় প্রথমে তারেক রহমান নিজের প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। পরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকলে নিজ নিজ সদস্যপদ নবায়ন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ