বিএনপি মহাসচিবের বাসায় যাবেন ড. খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ

গ্রেফতার হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে উত্তরার বাসায় যাবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ রবিবার সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিবের উত্তরাস্থ বাসায় যাবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামুসদ্দিন দিদার
পরে ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহান পুরস্থ বাসায় যাবেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে।
প্রসঙ্গত, পুলিশের উপর একটি বর্বরোচিত হামলা, ককটেল নিক্ষেপ ও উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে গত ৯ ডিসেম্বর দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করে ডিবি।
জনতার আওয়াজ/আ আ