বিএনপি মহাসচিব মির্জা আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মহাসচিব মির্জা আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ

 

দেশব্যাপী জেলা ও মহানগর সমূহে বিএনপি’র কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া হামলা ও নেতাকর্মীদেরকে আহত করা সহ গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চাল, ডাল, তেল কৃষি উপকরণ, শিক্ষা উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, মানুষের মৌলিক অধিকারের দাবিতে, ভোটাধিকার প্রয়োগের দাবিতে একের পর এক সারাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত ভোটাধিকার হরণকারী অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ঠিক সেই সময় নিজেদেরকে রক্ষা করার সর্বশেষ চেষ্টা হিসেবে শান্তি মিছিল ও সমাবেশের নামে বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দান, হামলা, মামলা নিত্যদিনের তাদের যে অভ্যাস সেই অভ্যাসের ধারাবাহিকতায় আজকে মৌলভীবাজারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে কর্তৃত্ববাদী বাকশালী সরকারের পেটো বাহিনী ছাত্রলীগ-যুবলীগ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকীদুর রহমান সোহান, সদর থানা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন, জেলা জাসাস এর সদস্য সচিব জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল আলম চৌধুরী শাহান, যুবদল নেতা সুহেল আহমদ, কাওছার আহমদ, নুর মিয়া সহ অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহত করেছে, জেলা যুবদলের সাধারণ সম্পাদকের গাড়ী ভাংচুর করেছে। এই হামলার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সরকার বিগত দিনে যত ষড়যন্ত্র করেছে বা কুট কৌশলের আশ্রয় নিয়েছে, এবার জনতার আন্দোলনের নিকট সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে এবং জনতার বিজয় খুব সন্নিকটে। তাই সরকারকে সন্ত্রাস, নৈরাজ্য, খুন, গুম, হামলা, মামলার পথ পরিহার করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের নিকট দ্রুত ক্ষমতা হস্তান্তর করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার পথে হাঁটার আহ্বান জানাচ্ছি, অন্যথায় জনতার উত্তাল আন্দোলনের মাঝেই পতন নিশ্চিত করা হবে।
আমি আবারো হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করছি।
এছাড়া, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক নির্বাচিত চেয়ারম্যান জনাব শফিকুল কাদের সুজা কে গতরাত নেত্রকোনা শহরস্থ কুরপাড়ের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে নেত্রকোনা সদর থানা পুলিশ। তাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ